বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

আল্লামা মুফতি নুরুল আমীনের ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার-এর শাইখুল হাদিস ও নায়েবে মুহতামীম, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাকের সহকারী মহাসচিব, দেশের স্বনামধন্য শীর্ষ আলেম আল্লামা মুফতি নুরুল আমীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও সমবেদনা প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, আল্লামা মুফতী নুরল আমীন রহ. মুসলিম উম্মাহ'র একজন দরদী অভিভাবক ছিলেন। আমৃত্যু ইসলাম, দ্বীনি শিক্ষা ও মুসলমানদের খেদমতে নিয়োজিত ছিলেন। কওমি মাদরাসার সনদের স্বীকৃতি জন্য তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। বাংলাদেশে দ্বীনি আন্দোলনসমূহে তিনি ছিলেন সামনের কাতারে। আল্লামা শাহ্ আহমদ শফী রহ. ও মুফতী আমিনী রহ.-এর সাথে তাঁর গভীর সম্পর্ক ছিল। তাঁর যুক্তিপূর্ণ মতামতকে উনারা মূল্যায়ন করতেন। যে কোনো বিষয়ে তাঁর কাছে গেলে তিনি আমাদেরকেও সুপরামর্শ দিতেন।

তাঁর ইন্তেকালে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ একজন সৎ, সাহসী, কর্মতৎপর ও দরদী অভিভাবক আলেমকে হারাল।

শোকবার্তায় বলা হয়, তাঁর ইন্তেকালে আমরা ব্যথিত ও শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্র ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার দরবারে কায়মানো বাক্যে দুআ করছি, হে আল্লাহ! আপনি আপনার প্রিয় আলেম বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন। আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ