আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ঐতিহাসিক ছাত্র সংগঠন যুবলীগের মহাসম্মেলন। প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠনটির আয়োজনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার দুপুর ২টা ৩৮ মিনিটে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেখ হাসিনা।
এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তী ও সমাবেশ উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি। মহাসমাবেশের সভাপতিত্ব করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
যুবলীগের এ সম্মেলন উপলক্ষে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা-সড়কগুলোয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
-এসআর