মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :

মৃত্যুহীন দিনে করোনায় শনাক্ত ৪৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১০৯ জনে। তবে নতুন করে করোনায় কারো মৃত্যু হয়নি। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪২৬ জনে।

আজ শুক্রবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ৪৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ১৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৩ হাজার ৪২৪ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৪১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয়।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ