মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

বিচারপতি মানিকের ওপর হামলা: বিএনপি নেতা হারুনসহ ৩ জন কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিচারপতি মানিকের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা হারুনসহ ৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার (১১ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন।

কারাগারে যাওয়ারা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিক হাওলাদার এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নু।

এর আগে, একদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফরমান আলী। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। বিএনপির মিছিল থেকে এই হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়। সেই ঘটনায় বিএনপির অজ্ঞাতনামা ৫০ নেতাকর্মীকে আসামি করে পল্টন থানায় মামলা করা হয়। এরপর ৮ নভেম্বর বিকেল হারুন উর রশীদ হারুনসহ অভিযুক্তদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ