বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

দলমত নির্বিশেষে সব পাকিস্তানিকে লংমার্চে অংশ নেয়ার আহ্বান ইমরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থনীতিকে সচল রাখতে পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা থেকে অবরোধ সরিয়ে নেয়ার আহ্বান জানালেন, পিটিআই নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ওয়াজিরাবাদ থেকে আবারও পিটিআইয়ের লংমার্চ শুরু হয়। সেখানে, শুধু দলীয় নেতাকর্মী নয় বরং গোটা দেশের সোচ্চার জনগণকে যোগদানের আহ্বান জানান ইমরান খান।

ভার্চুয়ালি দেয়া এক ভাষণে ইমরান খান বলেন, আন্দোলনের কারণে যেনো ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয়, সেটা নিশ্চিত করবে পিটিআই। তবে, দুর্নীতিগ্রস্ত সরকারকে হটাতে চলবে পদযাত্রা। গুজরানওয়ালা থেকে গুজরাট, ঝেলুম, রাওয়ালপিন্ডি হয়ে রাজধানীতে পৌঁছাবে পিটিআই’র লংমার্চ।

পিটিআই নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাকিস্তানে চলছে চোর-জোচ্চরের শাসন। দুর্নীতিবাজ প্রশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় এসেছে। পশ্চিমাদের তৈরি পুতুল সরকারকে হটাতে গোটা দেশ-জাতিকে আহ্বান জানাচ্ছি। লংমার্চ রাওয়ালপিন্ডি পৌঁছালে, আমিও সেখানে যোগ দেবো। তখন শুরু হবে আসল মুক্তি আন্দোলন।

প্রসঙ্গত, গেলো ৩ নভেম্বর, ইমরান খানের গাড়িবহর লক্ষ্য করে চালানো হামলায় ডান পায়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী। বর্তমানে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ