বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

দক্ষিণের ৫ জেলার ঢাকামুখী বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরে বাস মালিক সমিতির ডাকা ৩৮ ঘণ্টার ধর্মঘটে বরিশালের পাঁচ জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। যার ফলে ঢাকামুখী যাত্রীদের বাড়তি চাপ বেড়েছে বরিশাল নদী বন্দরে।

জানা গেছে, ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির সমাবশেকে ঘিরে বাস ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিক পক্ষ। যে কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অপরদিকে, বরিশাল নদী বন্দরে শুক্রবার বন্ধের দিনও যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা গেছে। ঘাটে সুন্দরবন-১৮, পারাবত-১৮, শাহরুখ-২ এই তিনটি লঞ্চ থাকলেও যাত্রী চাপ বাড়ায় আরও একটি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। কেবিন না পাওয়ায় অনেকেই চাদর বিছিয়ে বসে আছেন।

বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাশরেক বাবলু বলেন, ফরিদপুরের বাস মালিক-শ্রমিকরা শুক্রবার ও শনিবার ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে। বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ঢাকা রুটের বাসকে ফরিদপুরের ভাঙ্গা মোড় অতিক্রম করতে হয়। পরিবহন ধর্মঘট থাকায় ওই জেলার সড়কপথে বাস চলাচল করতে দিচ্ছেন না ফরিদপুরের পরিবহন মালিক-শ্রমিকরা। তাই দক্ষিণাঞ্চলের সব জেলা থেকে রাজধানীমুখী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ