শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭


ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৯৩ জন। নতুন আক্রান্তসহ বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা তিন হাজার ২৫২ জন।

শুক্রবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৬৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫০ জন এবং ঢাকার বাইরে ১১৬ জন। নতুন আক্রান্তসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৫২ জনে।

চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৫২ জন। এর মধ্যে ঢাকায় ৩০ হাজার ৭৮২ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৫ হাজার ৯৭০ জন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৩ হাজার ৩০৭ জন। তাদের মধ্যে ঢাকা থেকে ২৮ হাজার ৭৪৩ জন, ঢাকার বাইরে থেকে ১৪ হাজার ৫৬৪ জন ছাড়পত্র পেয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ