বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জামিয়া ইউনুছিয়া সিনিয়র মুহাদ্দিস মাওলানা নোমান হাবিবী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

<strong>আবদুল্লাহ তামিম</strong>।। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়ার সিনিয়র মুহাদ্দিস। একজন খ্যতিমান ওয়ায়েজ ও আরবি ভাষাবিদ মাওলানা নোমান হাবিবী ইন্তেকাল কারেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার মাওলানা নোমান হাবিবীর ছেলে আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১.৪৫ মিনিটে ইন্তিকাল করেছেন মাওলানা নোমান হাবিবী।

মৃত্যুর সময় তার বয়স হয়েছে ৫২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে দুই মেয়ে রেখে যান।

জানা যায়, তিনি অনেক ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। শেষে পিত্তথলিতে পাথর জনিত রোগের চিকিৎসায় হাসপাতালে ভর্তি হোন। অপারেশনের পর ইনফেকশন থেকে জটিল আকার ধারণ করে। পরে শেষ তিনদিন আইসিওতে ছিলেন। অবশেষে গত রাত ১.৪৫ মিনিটে আল্লাহর ডাকে সাড়া দেন।

তিনি রাজধানীর ঢালকানগর মাদরাসায় মুহাদ্দিস হিসেবে খেদমত করেছেন।

বাদ জুমা ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযার পর তাকে সিমরাইল কান্দী কবরস্থানে দাফন করা হবে।

আল্লাহ পাক মরহুমের ইলমি ও দ্বীনি খেদমতসমূহ কবুল করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, পরিবার-পরিজন ও ছাত্র-শিক্ষক সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এ দোয়া চেয়েছেন মরহুমের বড় ছেলে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ