বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

গুরুতর অসুস্থ মুফতি নুরুল আমীন, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: ফরিদাবাদ মাদরাসার শাইখুল হাদিস, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহকারী মহাসচিব মুফতি নুরুল আমীন (৬৫) গুরুতর অসুস্থ।

মুফতি নুরুল আমীনের অসুস্থতার বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার ছেলে আহমদ উবায়দুল্লাহ আল মাহফুজ।

তিনি জানান, গত ১০ নভেম্বর ফরিদাবাদ মাদরাসায় ফজরের নামাজের সময় তিনি হার্টঅ্যাটাক করেন। এরপর তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি কার্ডিউলজি বিশেষজ্ঞ প্রফেসর মিজানুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আহমদ উবায়দুল্লাহ আরো জানান, তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। প্রেসার কম থাকায় তার এনজিওগ্রাম করা যাচ্ছে না।

এদিকে মুফতি নুরুল আমীনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাজধানীর শাহজাহানপুরের জামিয়া মাহমুদিয়া মাদরাসা প্রিন্সিপাল মুফতি সুলতান আহমাদ জাফরী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ