বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

ডিজিটাল নিরাপত্তা আইনে বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে শুনানি শেষে এ গ্রেফতার দেখানো হয়।

এদিন সকালে বাবুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালতের গারদে উপস্থিত থাকা অবস্থায় তাকে গ্রেফতার দেখানোর শুনানি অনুষ্ঠিত হয়।

গতকাল ধানমন্ডি থানার পরিদর্শক ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা রবিউল ইসলাম বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো ও রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। একই আদালতে দুপুরে এ বিষয়ে শুনানি হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ