মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার বিকল্প পথ নেই: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন ছেড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের কোনো সুযোগ বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় আসতে এর বিকল্প কোনো পথ নেই, থাকবেও না।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের জানান, বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে দেশজুড়ে চালানো অগ্নিসন্ত্রাসের কথা জনগণ ভুলে যায়নি। ২০১৩ সালে শীর্ষ মানবতাবিরোধী অপরাধীদের বিচার চলমান থাকা অবস্থায়, ২০১৪ সালের জাতীয় নির্বাচন প্রতিরোধ করতে এবং ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার তথাকথিত অবরোধ কর্মসূচির নামে জামাত-বিএনপির সন্ত্রাসীরা সারা বাংলাদেশে পেট্রোল বোমা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে।

সে সময় শিশু থেকে শুরু করে পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য কেউই এই সন্ত্রাসের ভয়াল ছোবল থেকে রক্ষা পাননি। এ ঘটনায় বিএনপির পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশে দেড় শতাধিক মানুষ নিহত হয়েছেন।

কাদের বলেন, দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপি-জামাতের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়। বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ শীর্ষ নেতারা টেলিফোনযোগে তাদের নেতাকর্মীদের নির্বিচারে মানুষ হত্যার নির্দেশনা দিচ্ছে এমন টেলিফোন আলাপও গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। আজ ইউরোপ যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি যখন এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে তখন বৈশ্বিক এই সংকটকে পুঁজি করে বিএনপি আবার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ