মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :

মৃত্যুহীন দিনে করোনায় আক্রান্ত ৪৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। একই সময়ে  ভাইরাসটিতে ৪৫ জন আক্রান্ত হয়েছেন। সেই সাথে সুস্থ হয়েছেন ২০১ জন।

আজ সোমবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ৮৮২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৮২ হাজার ৭৪৩ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ