বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের ফাঁকা গুলিতে ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।

আজ সোমবার (৭ নভেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে দলীয় অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমনকে আটক করেছে পুলিশ। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিএনপি শহরের স্টেশন রোডে দলীয় অফিসের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও দলীয় নেতা-কর্মীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফসহ ১০ নেতা-কর্মী আহত হয়েছে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল জানান, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মি‌ছিলসহ দলীয় অফিসে যোগ দেয়ার সময় নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকে। এতে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে লা‌ঠিচার্জ ও গুলি করে। গু‌লিতে জেলা যুবদল সভাপ‌তি খসরুজ্জামান শরীফসহ অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।

এছাড়াও দলীয় কার্যালয়ের ভেতরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলামসহ কয়েক নেতা অবস্থান করছেন। আশঙ্কা করা হচ্ছে পুলিশ তাদেরকে আটক করতে পারে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, নেতা-কর্মীরা রাস্তা আটকে মিছিল করছিলেন। তাদের রাস্তা ছাড়তে বলায় মিছিল থেকে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে তিনিসহ পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ