বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

‘সংসদে সুরা ওয়াকিয়া ও ইয়াসিনের আমল হলে দেশে অভাব থাকবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। মজলিসে দাওয়াতুল হকের আমির, জামিয়া মাদানিয়া ইসলামিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বলেন, দেশের সংসদে সুরা ওয়াকিয়া ও ইয়াসিনের আমল হলে দেশে অভাব থাকবে না।

গতকাল শনিবার প্রতি বছরের মতো অনুষ্ঠিত হয়েছে মজলিসে দাওয়াতুল হকের ২৮তম মারকাজি ইজতেমা। রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ায় (যাত্রাবাড়ী বড় মাদরাসা) এ ইজতেমা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের অন্যান্যদের মত আমরাও অর্থনীতির কথা চিন্তা করি। আমরা মোল্লা মানুষ তো। আমাদের চিন্তাটা ভিন্ন। এ মাদরাসায় কেউ পয়সা দেয় না। কিন্তু পয়সা ভরা থাকে। সব ছাত্ররা মাগরিবের পর সুরা ওয়াকিয়া আর ফজরের পর সুরা ইয়াসিনের আমল করে। রাসুল সা. বলেছেন যারা ওয়াকিয়া ইয়াসিনের আমল করবে। কোনো দিন তাদের অভাব থাকবে না। রিজিকের সমস্যা হবে না। মুসলিম পার্লামেন্টের জন্য দুঃজনক যে তাদের সেখানে আমল নেই। সব পার্লামেন্টের সদস্যরা মাগরিবের পর সুরা ওয়াকিয়া পড়বে। তাহলে ইউক্রেন কোনো সমস্যা না। তারা আমাদের থেকে এসে খাদ্য নিবে।

মজলিসে দাওয়াতুল হক মহানবী সা.-এর জীবন, আদর্শ ও সুন্নত চর্চার একটি বিশেষ কেন্দ্র। এর মাধ্যমে দেশব্যাপী সাধারণ মানুষকে আজান, ইকামত, নামাজ, অজু ও জানাজায় সুন্নতের ব্যবহারিক প্রয়োগ-পদ্ধতি শেখানো হয়। দিনব্যাপী ইজতেমা শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে এ ইজতেমা। ইজতেমায় আলেম-উলামাসহ দেশের সর্বোস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ