বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

উৎপাদন বাড়াতে পারলে খাদ্য সংকট মোকাবিলা সম্ভব: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘উৎপাদন বৃদ্ধি ও সঞ্চয় বাড়াতে পারলে সামনের খাদ্য সংকট মোকাবিলা সম্ভব হবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (৫ নভেম্বর) সকালে ৫১তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, যুদ্ধের জন্য সব কিছুর দাম বাড়ছে। আমাদের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে, এটা মানুষের জন্যই। পৃথিবীর অন্যান্য দেশও তাই করছে। তাই আমি আবারও বলব আমাদের মিতব্যয়ী হতে হবে।

তিনি বলেন, সারা বিশ্বে খাদ্যাভাব। আমাদের আরও উৎপাদন বাড়াতে হবে। সঞ্চয় বাড়াতে হবে, যাতে এই অভিঘাত আমরা মোকাবিলা করতে পারি।

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে আমি আশা করি, এ অবস্থা থাকবে না। দেশে সকলকে একটু সঞ্চয়ের দিকে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, রিজার্ভ ব্যবহার করে আমরা বিনা পয়সায় সবাইকে কোভিডের টিকা দিয়েছি। যাতে সবাই সুস্থ থাকে। মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য। যুব সমাজ সমবায়ের মাধ্যমে কৃষি কাজ করলে পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে।

সমবায় আন্দোলনের মাধ্যমেই দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে বলেও বিশ্বাস প্রধানমন্ত্রীর।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ