বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে যা বললেন পাকস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ যা বললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার পর ‘অত্যন্ত কঠোর ভাষায়’ এ ঘটনার নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এ ঘটনার দ্রুত তদন্ত করার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও নির্দেশ দিয়েছেন বলে জানান।

আজ বৃহস্পতিবার পাকিস্তানে ইমরান খানের লংমার্চে ঢুকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ইমরান খানসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতারা জানিয়েছেন। পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে ইমরান খানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পিটিআই নেতা ও সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পায়ে গুলি লেগেছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘আমি এ ঘটনার বিষয়ে রিপোর্ট দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি। আমি পিটিআইয়ের চেয়ারম্যানসহ (ইমরান খান) অন্যান্য আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি।’

এদিকে গত ২৯ অক্টোবর থেকে লংমার্চ শুরু করেছেন পাকিস্তানের বিরোধী দল পিটিআইয়ের নেতা ইমরান খান। এরপর আজ এ হামলার ঘটনা ঘটল। হামলার সময় ইমরান খানের পাশে ছিলেন তাঁর দলের নেতা ইমরান ইসমাইল। তিনি বলেন, একে-৪৭ রাইফেল নিয়ে এ হামলা চালানো হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজে বন্দুক হাতে এক যুবককে দেখা গেছে।

ইমরানের ওপর হামলার পর শাহবাজ শরিফ বলেছেন, কেন্দ্রীয় সরকার পাঞ্জাবের প্রাদেশিক সরকারকে নিরাপত্তা ও তদন্তে সব ধরনের সহযোগিতা করবে। শাহবাজ বলেন, ‘আমাদের দেশের রাজনীতিতে সন্ত্রাসের কোনো স্থান নেই।’ সূত্র: ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ