বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

বিশ্বে করোনায় আরও ৬৬৩ মৃত্যু, শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৬৯৫ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৪০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৬৩ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ২৫০ জন।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ১৮৩ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯৪ হাজার ৪৭৭ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৬ জনের এবং শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৫৫ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৩ হাজার ৭৩১ জন এবং মৃত ৫০ জন। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২২ হাজার ৬৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৯ জনের। জাপানে মৃত ২৩ জন এবং আক্রান্ত ২২ হাজার ৩৪১ জন। গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় আক্রান্ত ২ হাজার ৪৫৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৭৮১ জন এবং মৃত্যু হয়েছে ৭১ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯৯ জন এবং ৪১ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫১০ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ