শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

জিরি মাদরাসার ইসলামি মহা-সম্মেলন শুরু ৩ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের পটিয়া আল-জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩-৪ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) ১১৬ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

ইসলামী মহা সম্মেলনে উপস্থিত থাকবেন— বেফাকের চেয়ারম্যান, যাত্রাবাড়ী মাদরাসার মহাপরিচালক মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান, বায়তুল মোকাররমের খতীব মুফতি রুহুল আমিন, মারকাযুল ফিকরিল ইসলামীর মহাপরিচালক মুফতি আরশাদ রহমানী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, দেওনার পীর অধ্যাপক মিজানুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি নজরুল ইসলাম কাসেমী, মুফতি রেজাউল করীম আবরার।

এছাড়াও দেশ বিদেশের স্বনামধন্য হক্কানী ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

তৌহিদী জনতাকে ইসলামী মহা সম্মেলনে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়্যব।

তিনি বলেন, প্রতি বছর এ ইসলামী মহা সম্মেলন হয়। এতে দেশ-বিদেশের আলেমরা বয়ান করেন। এতে তৌহিদি জনতা উপকৃত হয়। ইসলামের সঠিক বার্তা তারা পায়। ইসলাম সম্পর্কে তারা জানতে পারে। এ বছরও ইসলামী মহাসম্মেলন হবে। অতিতের মতো এবারও যেন মুসল্লিরা উপকৃত হতে পারে তাই যথা সময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ