বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

হজে গিয়ে নিখোঁজ এক বাংলাদেশি, ২৬ দিনেও সন্ধান মেলেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিখোঁজের ২৬ দিনেও সন্ধান মেলেনি সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালন আসা মো. নাজেম উদ্দিন নামের এক বাংলাদেশির। ৬ অক্টোবর হেরামে বায়তুল্লাহ কাবা তাওয়াফ করার সময় হারিয়ে যান তিনি।

মো. নাজেম উদ্দিনের গ্রামের বাড়ি বগুড়া জেলার গাবতলী সদরের মাষ্টার পাড়ায়।

জানা যায়, গত ৫ অক্টোবর প্রাক্তন সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকতা মো. নাজেম উদ্দিন(৭০) ও তার সহধর্মিণী মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে আসেন। ৬ অক্টোবর হেরামে বায়তুল্লাহ কাবা তাওয়াফ করার সময় হারিয়ে যান তিনি। তবে এখনো তার কোনো সন্ধান পায়নি পরিবার।

নাজেম উদ্দিনের স্বজন দাম্মাম প্রবাসী তৌহিদুল ইসলাম জানান, এহসান ট্যুরস এন্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ২৮ জনের একটি গ্রুপ গত ৫ অক্টোবর বাংলাদেশ থেকে আব্দুল আজিজ এয়ারপোর্টে পৌঁছায়। সেখানে থেকে মক্কায় পৌঁছে কাবা ঘর তাওয়াফে বের হন নাজেম উদ্দিন। এরপর থেকে তিনি নিখোঁজ। প্রায় ২৬ দিন হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিখোঁজের বিষয়ে স্থানীয় সৌদি পুলিশ, হাসপাতাল ও হেরেমে অভিযোগ করা হয়েছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। যদি কোন প্রবাসী উনার খোঁজ পান তাহলে 01736550585 ও 966 543449584 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত ২৫ দিন ধরে সৌদি আরবের মক্কা ও মদিনায় মো নাজেম উদ্দিনকে খুঁজে না পেয়ে অবশেষে গত ২৫ অক্টোবর দেশে চলে আসেন স্ত্রী।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ