বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

রংপুরে বিএনপির সমাবেশ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এ সমাবেশ শুরু হয়।

বিএনপির সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. এ জেড জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয়, রংপুর বিভাগীয় ও জেলা এবং রংপুর নগরের নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন। সমাবেশে বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।

গণসমাবেশে যোগ দিতে আশেপাশের জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে করে সমাবেশে যোগ দিয়েছেন। প্রায় ৭০০ রিকশা-ভ্যানের বহর নিয়ে সৈয়দপুর জেলা বিএনপির নেতা আব্দুল খালেক ও উপজেলা বিএনপির আহ্বায়ক লোকমান হাকিমের নেতৃত্বে সমাবেশে আসেন দলের সৈয়দপুর জেলা বিএনপির নেতাকর্মীরা ।

সৈয়দপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার গণমাধ্যমকে জানান, রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে বাস-ট্রাক সড়কে চলাচল না করায় বিকল্প হিসেবে এই পন্থা অবলম্বন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ