মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর ‘সুখবর’ ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

খাগড়াছড়িতে ইসলামী শ্রমিক আন্দোলনের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাগড়াছড়ি প্রতিনিধি।।

ইসলামী শ্রমিক আন্দোলন খাগড়াছড়ি সদর উপজেলা শাখার নব গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) জেলা সদরের আরামবাগস্হ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি মুহাম্মদ ইউনুস আহমদের সভাপতিত্বে ও জেলা যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেম।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫১ বছর পেরিয়ে গেল ও এখনো শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয়নি। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের কারণে দেশ স্বনির্ভর হচ্ছে, ধনিরা বড় শিল্পপতি হচ্ছে। বক্তারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার জন্য সরকার প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের জেলা সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমান, ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সহ সভাপতি আব্দুল জব্বার গাজি, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল আরিফিন,জেলা সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পৌর শাখার সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি সদর উপজেলা সভাপতি মুহাম্মদ রবিউল হোসেন জিহাদ প্রমুখ বক্তব্য রাখেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ