বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

আগাশী ২৮ নভেম্বর ১২ ইউনিয়ন পরিষদের নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে দেশের ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান।

আজ শনিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তিনি।

মো. আতিয়ার রহমান জানান, আগামী ২৮ নভেম্বর চারটি জেলার পাঁচটি উপজেলায় মোট ১২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৬ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৭ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১৩ নভেম্বর। সব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

ইউপিগুলো হলো, চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী, ফরিদপুর উপজেলার পাইকপাড়া দক্ষিণ, ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউপি, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব, জোড়কানন পশ্চিম, বারপাড়া, চৌয়ারা ও বিজয়পুর এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউপি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ