শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের সাথে লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কমপক্ষে চারজন আহত হয়েছেন। আজ বিকেলে উপজেলার পাঁচরুখী দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ শুক্রবার (২৮ অক্টোবর) কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি আড়াইহাজারের বেগপাড়া এলাকার লোকমানের স্ত্রী কুলসুম বেগম (৫৫)। নিহত অপরজন লেগুনাচালক। তার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) ফারুক জানান, বিকেলের দিকে রূপসী বাংলা নামে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই কুলসুম বেগম নামে এক নারী মারা যান। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠা হয়।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে নেওয়ার পথে লেগুনাচালকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ