বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

মিয়ানমারে চলমান সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আসিয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান। একইসঙ্গে সংঘাত বন্ধ করে দ্রুত গোলাগুলি থামানোর আহ্বান জানিয়েছে আঞ্চলিক জোটটি। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হত, বুধবার (২৬ অক্টোবর) আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা এক ভার্চুয়াল সম্মেলনে মিলিত হন। এ সময় এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। সম্মেলনে সভাপতিত্ব করে কম্বোডিয়া।

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিকে সরিয়ে দিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা। এর প্রতিবাদ করায় দেশজুড়ে সহিংসতা চলছে। হাজার হাজার মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন জান্তা বিরোধী নানা বয়সী অসংখ্য মানুষ।

গত ২৩ অক্টোবর স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে দেশটির কাচিন রাজ্যে একটি সঙ্গীত অনুষ্ঠানে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এই হামলায় অন্তত ৮০ জন নিহত এবং আহত হয়েছেন শতাধিক লোক।

চলমান সহিংসতায় দেশটির সাধারণ মানুষ আতঙ্কে আছে উল্লেখ করে জানানো হয়, হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় তারা গভীর দুঃখ প্রকাশ করছেন। এতে মিয়ানমারের সাধারণ জনগণ ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করছেন। বর্তমান পরিস্থিতি শুধু মানবাধিকার পরিস্থিতিই লঙ্ঘন করেনি বরং গত বছর শান্তি প্রতিষ্ঠায় জান্তার সঙ্গে আসিয়ানের চুক্তিও ভঙ্গ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ