বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

এইচএসসি পরীক্ষা: বিএনপিকে কর্মসূচি পরিবর্তনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন এইচএসসি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে বিএনপিকে আন্দোলন কর্মসূচির দিনক্ষণ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

বুধবার (২৬ অক্টোবর) সকালে যশোর সরকারি এমএম কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশবাসী শান্তি চায়, স্থিতিশীলতা চায়। কিন্তু বিএনপি তার উল্টোটা করতে চায়। তাদের দাবির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। ফলে তাদের আন্দোলন কখনোই গণআন্দোলনে রূপ নেবে না।

মন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে কিছুটা সমস্যা তৈরি হলেও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। বিএনপি আন্দোলনের নামে যে হুমকি দিচ্ছে, তারাই তো দেশটাকে পিছিয়ে দিয়েছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এখন তাদের মায়া কান্না, হাস্যকর।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় পুরো একটা রূপান্তর ঘটানোর চেষ্টা করছি। যে গতিতে বিশ্ব পরিবর্তন হচ্ছে সেখানে ছোট খাটো পরিবর্তন বা সংস্কার যথেষ্ট নয়। একটা রূপান্তর দরকার। সে জন্য কারিকুলাম যুগোপযোগীকরণ থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, আইসিটির ব্যবহার সবকিছুর দিকে আমরা নজর দিয়েছি। একইসঙ্গে শিক্ষা প্রশাসন যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে সেটাকে গুরুত্ব দেয়া হচ্ছে। মোদ্দকথা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করা হচ্ছে। যাতে উদ্ভাবনী যোগ্যতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ