বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

গাজীপুরে ৮ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে যানবাহন চলছে। যার ফলে দীর্ঘ ৮ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে সড়কের খানাখন্দে যানবাহন আটকে চরম যানজটের সৃষ্টি হয়। এতে মহানগর ট্রাফিক পুলিশের সদস্যরা যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছে।

পুলিশ, যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালকরা জানায়, সোমবার ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জন্য থেমে থেমে যানবাহন চলাচল করছিল। ভারী বৃষ্টিপাতের কারণে টঙ্গীর মিলগেট এলাকায় সড়কে খানাখন্দ তৈরি হয়। এতে পানি জমে মঙ্গলবার সকাল থেকে তীব্র যানজট দেখা দিয়েছে।

দুপুর ১টা পর্যন্ত গাজীপুরের বোর্ড বাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মো. আলমগীর হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ চলছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সৃষ্ট বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন অংশে সামান্য খানাখন্দ তৈরি হয়। এতে যানবাহন চলাচলে ধীরগতি তৈরি হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ চেষ্টা করছে। আশা করছি কয়েক ঘণ্টার মধ্যে যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ