রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৫ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব এবারের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না: ইসি জামায়াতের এক পাল্লায় আমেরিকা, অন্যটিতে ভারত: পীর সাহেব চরমোনাই মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি হ্যাঁ-না ভোট নিয়ে খতিব সাহেবের বয়ান ও কিছু কথা কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী সরে দাঁড়াননি, মাঠে সক্রিয় গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনায় উদ্বেগ প্রকাশ প্রেস সচিবের আমিরে মজলিস ও ববি হাজ্জাজ, কার অবস্থান কী উঠে এলো জরিপে এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই

হোয়াটসঅ্যাপ পরিষেবা ‘ডাউন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ হোয়াটসঅ্যাপের পরিষেবা হঠাৎ বন্ধ হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার পর থেকে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশের ব্যবহারকারীরা মেসেজ আদান প্রদান করতে পারছেন না।

ওয়েবসাইট বিভ্রাট সনাক্তকরণ ওয়েবসাইট ডাউন ডিটেকটর এ তথ্য নিশ্চিত করে বলেছে, হোয়াটসঅ্যাপের কয়েক হাজার ব্যবহারকারী বিভিন্ন মাধ্যমে এমন ত্রুটির কথা জানিয়েছে।

মেটার এক মুখপাত্র বলেন, ব্যবহারকারীদের সমস্যা সম্পর্কে আমরা অবগত রয়েছি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য কাজ চলছে। আশা করছি দ্রুতই এর সমাধান হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন স্থানে হোয়াটসঅ্যাপ তাদের পরিবেষা দিতে পারছে না। ফলে কাউকে মেসেজ পাঠানো ও গ্রহণ করাও সম্ভাব হচ্ছে না।

আন্তর্জাতিক গণমাধ্যম এএনআই এক টুইট বার্তায় জানায়, গত ত্রিশ মিনিট ধরে হোয়াটসঅ্যাপ তাদের পরিবেষা দিতে পারছে না। তবে কি কারণে এ সমস্যা হচ্ছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা গেলো কয়েকদিন ধরেই নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। এরআগে ফেসবুকের বাগ নিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছিল প্রতিষ্ঠানটি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ