বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীয়তপুরের গোসাইরহাটে ঢাকা থেকে আসা স্বর্ণদ্বীপ প্লাস লঞ্চের সাথে ব্রিজের ধাক্কায় লঞ্চের ছাদের ওপরে থাকা পানির ট্যাংক পড়ে ৩ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন।

রোববার (২৩ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ রাতে ঢাকা থেকে ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি গোসাইরহাটে পৌঁছে সাইক্ষ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে যাত্রীদের ওপর পড়ে। ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রী মারা যায় এবং দুজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির ও গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ