বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

বিশ্বে করোনায় আরও ১১৬৬ মৃত্যু, শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৮২৬ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ১৫ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৬ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৩০০ জন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ১২ লাখ ৩৮ হাজার ৫৪৭ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৭৬ হাজার ৩৮ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৯ জনের এবং শনাক্ত হয়েছে ৩২ হাজার ৪৮৩ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৮ হাজার ৬১০ জন এবং মৃত ১০২ জন। ইতালিতে আক্রান্ত ৪১ হাজার ৭০৩ জন এবং মৃত্যু ৮১ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৪৪ হাজার ৬২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৪২ জনের। জাপানে মৃত ৬৮ জন এবং আক্রান্ত ৪৩ হাজার ৫৫৫ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৬৩ হাজার ৩১ জন এবং মৃত্যু হয়েছে ১০৬ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৯২ জনের। একই সময়ে হাঙ্গেরিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৪৭ জন এবং ১১৮ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪৮২ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ