বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

মধ্য এশিয়া সফরে যাচ্ছেন মাওলানা উবায়দুর রহমান খান নদভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন কওমি মাদরাসার সবচেয়ে বড় বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নবনির্বাচিত মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভি।

আজ বুধবার মাওলানা উবায়দুর রহমান খান নদভির অফিসিয়াল ফেসবুক থেকে এ তথ্য জানা যায়।

তিনি তার দেয়া পোস্টে লিখেন, উজবেক সরকারের দাওয়াতে একটি আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি, নিবন্ধকার ও আলোচক হিসাবে যোগ দিতে ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২২ পর্যন্ত সফরে থাকতে হবে।

ইনশাআল্লাহ বিশ্বের নানা দেশ থেকে আগত বুদ্ধিজীবী মেহমানদের মতো ছাত্রনেতাদের সাথেও দেখা সাক্ষাৎ হবে। তাশকন্দে সম্মেলন শেষে পর্যটন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় দেনোভা, নাসাফ, শহরে সবজ, তিরমিজ, কার্শ, বোখারা, সমরকন্দ, খিভা ইত্যাদি স্থানে পর্যটন ও মনীষীদের স্মৃতিকেন্দ্রে যিয়ারত হবে।

তিনি আরো লিখেন, বাংলাদেশের ভেতর এ সময়ের মধ্যে রাখা কোনো মাহফিল সভা সেমিনারে উপস্থিত থাকা অপারগতা বশত সম্ভব হবে না। মাদরাসাগুলোতে আমার দায়িত্বে ন্যস্ত পাঠদান বন্ধ থাকবে। ইনকিলাব ভবনে বা বেফাক অফিসেও এ ৬ দিন অনুপস্থিত থাকবো। এ সময় স্বাভাবিক ফোন রিসিভও বন্ধ থাকবে। আল্লাহ চাহেন তো ৭ তারিখ থেকে সব যথারীতি আবার স্বাভাবিক হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট সবার কাছে মার্জনা প্রত্যাশা করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ