বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

ইউক্রেনের ৪ অঞ্চলে সামরিক আইন জারি করলেন পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দখলকৃত ইউক্রেনের চার অঞ্চলে সামরিক আইন জারি করেছেন। স্থানীয় সময় আজ ‍বুধবার ফেডারেশনের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই আদেশ জারি করেন।

গত মাসে জাপোরিঝঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্ক এই চারটি অঞ্চল রাশিয়া নিজেদের বলে ঘোষণা দেয়। যদিও এসব এলাকায় পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেন।

সামরিক আইন জারির ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে এসব এলাকায় এই আইন কার্যকর হবে এবং জনসাধারণের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আনা হবে। আবার এসব এলাকার জনসাধারণ চাইলেও অন্য এলাকায় যেতে পারবেন না।

রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে এক টিভি চ্যানেলে পুতিন জানান, ইউক্রেনের এই অঞ্চলগুলোতে যুদ্ধ জোরদার করতে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের নেতৃত্বে একটি বিশেষ কাউন্সিল গঠনের আদেশ দেন।

পুতিন আরও জানান, ওই অঞ্চলের মানুষদের সুরক্ষা, রাশিয়ার নিরাপত্তা ও নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করতে তাদের জন্য কঠিন কিছু কাজ করতে হচ্ছে। যেসব নাগরিকরা যুদ্ধ করছেন, প্রশিক্ষণ নিচ্ছেন তাদের প্রতি রাশিয়ার যে সমর্থন আছে এটা অনুভব করা উচিত। ওই অঞ্চলগুলোর সরকারপ্রধানদের জরুরি কিছু ক্ষমতা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ