বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা

জি-২০ থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শিল্পোন্নত ২০ দেশের জোট ‘জি-২০’ থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি তুলেছে ইউক্রেন। টুইটারে দেওয়া পোস্টে এমন দাবি তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক।

কিয়েভসহ বিভিন্ন শহরে নতুন করে রাশিয়ার ড্রোন হামলা শুরুর পর এমন দাবি তুলেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জি-২০ জোটের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো থেকেও রাশিয়াকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেন মাইখাইলো পোডোলিয়াক।

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। রোববার রাতেও বন্দরনগরী মাইকোলাইভে একটি সূর্যমুখী তেলের টার্মিনালে ড্রোন হামলা চালানো হয়। শহরের মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ জানিয়েছেন, গভীর রাতে একটি টার্মিনালে থাকা সূর্যমুখী তেলের ট্যাংকে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। মোট তিনটি ড্রোন এই হামলায় অংশ নিয়েছে। এ সময়ে সূর্যমুখী তেলের ট্যাংকগুলোতে আগুন ধরে যায়।

আঞ্চলিক জরুরি পরিষেবা কর্তৃপক্ষের প্রকাশিত ছবিতে বিশাল ট্যাংক থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়।

সোমবার ইরানের তৈরি কামিকাজে ড্রোন নিয়ে কিয়েভেও সিরিজ হামলা চালিয়েছে রুশ বাহিনী। স্থানীয় সময় সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত অন্তত চার দফায় এই হামলা চালানো হয়। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ