বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

আমেরিকার সঙ্গে দ্বন্দ্বে সৌদি আরবকেই সমর্থন দিল ওপেকভুক্ত দেশগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তেলের উৎপাদন কমানোর ঘটনায় সৌদি আরব এবং আমেরিকার মধ্যে সম্প্রতি যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তাতে সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে ওপেক প্লাসের সদস্য দেশগুলো।

তেলের উৎপাদন কমানোর ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হলেও আমেরিকা দাবি করছে সৌদি আরব অন্য দেশগুলোকে তেলের উৎপাদন কমাতে বাধ্য করেছে।

চলতি মাসের প্রথম দিকে ওপেক প্লাসের ২৩টি সদস্যদেশ নভেম্বর মাস থেকে প্রতিদিন বিশ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে।

আমেরিকা বলছে- এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে এবং রাশিয়াকে সমর্থন দিতেই মূলত সৌদি আরব এই পদক্ষেপ নিয়েছে।

আমেরিকার এই দাবির মুখে সৌদি আরব বলেছে, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে মূলত ওপেক প্লাসের আওতায় এবং রাশিয়ার সাথে জোট বাধার কোন বিষয় এখানে ছিল না।

রিয়াদ সুনির্দিষ্টভাবে বলেছে, তারা তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে না। সৌদি প্রতিরক্ষামন্ত্রী এবং রাজা সালমানের ছেলে যুবরাজ খালিদ বিন সালমান আমেরিকার বক্তব্যের জবাবে বলেছে, এই সিদ্ধান্ত ছিল সর্বসম্মত।

তার এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে ওপেক প্লাসের এর সদস্য দেশগুলো। তারা বলেছে, সম্পূর্ণ সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ওপেক প্লাসের সদস্য দেশগুলো তেলের বাজার ব্যবস্থাপনার বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত দৃঢ়তার সাথে সৌদি আরবকে সমর্থন জানিয়েছে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ