বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

বেফাকের মহাপরিচালক হলেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

কওমি মাদরাসার সবচেয়ে বড় শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

আজ (১৬ অক্টোবর) রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেসস্থ বেফাকের কার্যালয়ে বেফাকের খাস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আজ সন্ধ্যায় বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক মাওলানা উবাদুর রহমান খান নদভীকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক হিসেবে নিয়োগের কথা জানান।

এ বিষয়ে জিজ্ঞেস করলে বেফাকের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী আওয়ার ইসলামকে বলেন, মাওলানা উবায়দুর রহমান খান নদভীকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়ার অফিসিয়াল সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি কবে দায়িত্ব গ্রহণ করবেন এ বিষয়টি এখনো অফিসিয়ালি জানানো হয়নি।

এদিকে মাওলানা উবায়দুর রহমান খান নদভী অফিসিয়ালি দায়িত্ব গ্রহণের বিষয়ে জানান, আগামী ১ রবিউস সানি থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

খাস কমিটির বৈঠকে বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বেফাকের সহ সভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুহাম্মদ যুবায়ের, হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী প্রমুখ।

এর আগে ২০২০ সালের ২৩ নভেম্বর (সোমবার) বেফাক অফিসের কার্যদিবসে স্বেচ্ছায় পদত্যাগ করেন বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী। উনার পদত্যাগের পর বেফাকের সহকারী মহাপরিচালক মাওলানা মুহাম্মদ জোবায়ের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, সংক্ষেপে বেফাক, হলো বাংলাদেশের কওমি মাদরাসাসমূহের সবচেয়ে বৃহত্তম বোর্ড। এটি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড নামেও পরিচিত। এটি ছাড়াও বাংলাদেশের কওমি মাদরাসা সমূহের ৫টি শিক্ষা বোর্ড আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ