বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৫৯১ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় প্রায় দেড় লাখ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬১৬ জনের, যা আগের তুলনায় কমেছে পাঁচ শতাধিক।

রোববার (১৬ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৯৭ লাখ ৩ হাজার ৯১৩ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৭০ হাজার ৮৬৬ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৩৯৪ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৮৪ জন এবং মারা গেছেন ৯৮ জন।

একইসময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৯৭ জন এবং মারা গেছেন ৭০ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫১০ জন এবং মারা গেছেন ৭৭ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১৩৮ জন এবং মারা গেছেন ৬৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৫৭ জন এবং মারা গেছেন ২৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ