বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

বৈঠকে বসেছেন সুলতান-পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রুনাইর সুলতান হাসানাল বলকিয়া মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহের সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তারা এ বৈঠকে বসেছেন।

র আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ব্রুনাইর সুলতান হাসানাল বলকিয়া মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। বেলা সাড়ে ৩টা দিকে সেখানে পৌঁছে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ব্রুনাই সুলতান। দুপুর আড়াইটার দিকে তাকে বহনকারী বিশেষ ভিভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ব্রুনাই সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনাও দেয়া হয়।

বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠান শেষে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে সেখান থেকে সুলতানকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হয়।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন সুলতান। এছাড়া সেখানে একটি গাছের চারা রোপণ এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন তিনি।

সাভার থেকে সুলতানকে রাজধানীর একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। ঢাকায় অবস্থানকালে সেখানেই অবস্থান করবেন তিনি।

সুলতান হাসানাল বলকিয়ার তিনদিনের এ সফরে দেশটির সঙ্গে একটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় বাংলাদেশ।

গত মঙ্গলবার (১১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ব্রুনাই সুলতানের এ রাষ্ট্রীয় সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে: দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি, বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, দুই দেশ কর্তৃক নাবিকদের সার্টিফিকেটের স্বীকৃতি সংক্রান্ত সমঝোতা।

এটি ব্রুনাই সুলতানের প্রথম ঢাকা সফর। সুলতানের সফরসঙ্গী হিসেবে আছেন রাজ পরিবারের সদস্য, ব্রুনাইর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ