বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

গাজীপুরে বাসচাপায় ৪ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের বাসন থানা এলাকায় বাসের চাপায় চার পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান।

আজ শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের তেলিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহণের একটি যাত্রীবাহীবাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন।

ওসি মালেক খসরু খান বলেন, বসুমতি পরিবহনের একটি বাস পেছন থেকে একটি তিনচাকার ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই পোশাক শ্রমিক। তারা ওই ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ