বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আল্লামা আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমিরুল হিন্দ, জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট, দারুল উলুম দেওবন্দের সম্মানিত সদস্য, রাবেতা আল ইসলামি আল্লামা হাফেজ সাইয়্যেদ আরশাদ মাদানি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। মাদানি একাডেমি নিউইয়র্কের আমন্ত্রণে দুই সপ্তাহের সংক্ষিপ্ত সফরে আগামী ১৭ অক্টোবর নিউইয়র্কে পা রাখবেন তিনি।

এরপর ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিউইয়র্ক, নিউজার্সি, পেনসেলভেনিয়া এবং ওয়ালডনের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ইসলামিক সেন্টার পরিদর্শন করবেন। প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

মাদানি একাডেমি নিউইয়র্কের প্রেসিডেন্ট মাওলানা মুহিব্বুর রহমান জানান, আগামী ১৮ অক্টোবর ওজনপার্কের মসজিদ আল আমান ও শাহজালাল একাডেমি কর্তৃক আয়োজিত ইউনাইটেড সিরাতুন্নবী ও উলামা সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

এরপর যথাক্রমে মসজিদ আর রশিদ, দারুল উলুম নিউইয়র্ক, বায়তুল হামদ, জামেয়াতুল উলুম, দারুল উলুম নিউজার্সি, দারুল কোরআন ওয়াস সুন্নাহ ওয়ালডেন, রেহেলতুল ইলম ফাউন্ডেশন পরিদর্শন করবেন তিনি।

২৩ অক্টোবর নিউইয়র্ক থেকে মিশিগান, শিকাগো, টেক্সাসে প্রোগ্রাম শেষে লন্ডন হয়ে ভারতে প্রবেশ করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ