মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর ‘সুখবর’ ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে গিয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে এসে বিদ্যালয়ের টিনের ছাউনি ভেঙে পড়ে মো. খোরশেদ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা শুরু হওয়ার পরপরই এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রামপুরা রানীপুকুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি শেখ রাসেল স্টেডিয়ামে হবিগঞ্জ জেলার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির ফুটবল প্রীতি ম্যাচ বিকেলে শুরু হয়। খেলা দেখতে আসে হাজার হাজার মানুষ। এসময় ফুটবলপ্রেমীরা স্টেডিয়াম সংলগ্ন সমীরননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টিনের চালার ওঠে।

এমন সময় টিনের চালা ভেঙে নিচে পড়ে গিয়ে কয়েকজন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নিলে খোরশেদ আলম নামে এক যুবকের মৃত্যু হয়। আহত কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট আধুনিক জেলা  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ