বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

বাংলাদেশ এসেছেন আওলাদে রাসুল মুফতি মুহাম্মাদ সালমান মানসুরপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

১০ দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানি রহ. এর সুযোগ্য নাতী, ভারতের দারুল উলুম দেওবন্দের মুফতি ও মুহাদ্দিস আওলাদে রাসুল, সায়্যিদ মুফতি মুহাম্মাদ সালমান মানসুরপুরী।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজধানী ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন ইমাম মুসল্লি ঐক্য পরিষদ এর সাংগঠনিক সম্পাদক, মাদরাসাতু সালমান ঢাকার প্রিন্সিপাল, সায়্যিদ মুফতি মুহাম্মাদ সালমান মানসুরপুরীর বাংলাদেশের মেজবান ও খলিফা মুফতি মুহাম্মাদ রুহুল আমীন।

তিনি জানান, ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ থেকে বাংলাদেশের শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। ২৩ অক্টোবর পর্যন্ত দশদিনের সংক্ষিপ্ত এক দ্বীনি সফরে বাংলাদেশের মাদারিসে যাবেন মুফতি মুহাম্মাদ সালমান মানসুরপুরী। সফরের প্রথম ৪ দিন সিলেটের বিভিন্ন এদারায় তিনি অবস্থান করবেন।

তিনি আরো জানান, মুফতি মুহাম্মাদ সালমান মানসুরপুরী সিলেট সফর শেষে এরপর ৬ দিন যথাক্রমে ঢাকা, খুলনা, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, নরসিংদী, নারায়নগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের উল্লেখযোগ্য মাদরাসাসমূহের বিভিন্ন ইসলামী প্রোগ্রাম ও দোআ মাহফিলে অংশগ্রহণ করবেন।

আজ শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার মাদরাসা মসজিদে জুমার নামাজ পড়াবেন। এর তিনি ৪ ‍দিনের সফরে বিমানে ঢাকা ত্যাগ করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ