বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

রাজধানীর চৌধুরীপাড়ার নূর মসজিদ প্রাঙ্গণে শুরু হয়েছে ৩ দিনব্যাপী সীরাতুন্নবী সা. বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পবিত্র সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাজধানীর চৌধুরী পাড়ায় শেখ জনুরুদ্দীন দারুল কোরআন মাদরাসা প্রাঙ্গণে শুরু হলো তিন দিনব্যাপী সীরাতুন্নবী সা. বইমেলা।

শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া, ঢাকা ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’র যৌথ উদ্যোগ অনুষ্ঠিত এ বই মেলা চলবে ১৩, ১৪, ১৫ অক্টোবর।বইমেলায় দেশের ১৫ টি অভিজাত প্রকাশনি সংস্থা অংশ নিয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ যোহর এ বই মেলার উদ্বোধন হয়। পবিত্র সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে তিন দিন ব্যাপী এ বইমেলায় অংশ নিয়েছে রাহনুমা প্রকাশনী, হুদহুদ প্রকাশন, রুহামা পাবলিকেশন, সিয়ান পাবলিকেশন, কালান্তর প্রকাশন, সন্দীপন প্রকাশন, বায়ান প্রকাশন, সমকালীন প্রকাশন, মুহাম্মদ পাবলিকেশন, মিরর পাবলিকেশন, চেতনা, প্রকাশনী, আযান প্রকাশনী।

বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ মুহাম্মাদ ইমাদুদ্দিন নোমান, মুতাওয়াল্লি, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই নূর, মাওলানা জামিল আহমদ, লেখক মুহাদ্দিস, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, মুফতি এনায়েত কবীর, মুফতি নুরুল আলম ইসহাকী প্রমুখ।

এর আগে বইমেলা সম্পর্কে রাহনুমা প্রকাশনীর সত্বাধিকারী মাহমুদুল হাসান বলেন, বই জাতির বিবেক এবং সম্পদ। সহজে ইসলামী বইগুলো মানুষের কাছে পৌঁছে দিতে এমন আয়োজন খুবই প্রয়োজনীয়। আশা করছি, বইপ্রেমী মানুষজন এবং এলাকাবাসী উৎসব মুখর পরিবেশে এই আয়োজন পালন করবে।

যেমন দায়িত্ব তেমনিভাবে দেশের সচেতন নাগরিকদেরও। এটি তথ্যপ্রযুক্তির ভারে যখন বিশ্ব কাঁপছে, তেমনিভাবে বইকে বাঁচিয়ে রাখতে হবে আত্মার জন্য। দার্শনিক সিসোরে খ্রিষ্টপূর্ব ১০৬ বছর পূর্বে বলেছেন, বই ছাড়া একটি ঘর আত্মা ছাড়া একটি দেহের মতো। আত্মাকে বাঁচানোর জন্য বইয়ের ভূমিকা অপরিসীম।

শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় জীবন-পদ্ধতি ও শিক্ষা দেখতে দেখতেই মানবজাতির রূপ বদলে গিয়েছে। আজও প্রয়োজন সেই সীরাতে নববীর বাণীকে ব্যাপকভাবে প্রচার করা। কারণ বর্তমান সমস্যার সমাধান একমাত্র সীরাতে নববীর মধ্যেই রয়েছে। সীরাতের মাসে চমৎকার এই বইমেলা চৌধুরীপাড়া ও আশপাশের এলাকায় বাড়তি আমেজ তৈরি করবে ইনশাআল্লাহ।

এদিকে যোহরের পর থেকে শেখ জনুরুদ্দীন রহ. মসজিদে নূরে শুরু হয় পবিত্র সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা-২০২২। এতে রাজধানী ঢাকার বিভিন্ন মাদরাসার দুই শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেছে। আগামীকাল জুমা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হবে।

বিজয়ীদের পুরস্কার সমূহ:
১ম পুরস্কার: ১৫ হাজার টাকা ও মেডেল।
২য় পুরস্কার: ১০ হাজার টাকা ও মেডেল।
৩য় পুরস্কার: ৮ হাজার টাকা ও মেডেল।
৪র্থ থেকে ১০ পুরস্কার: ১৫০০ টাকা ও মেডেল।
এছাড়াও থাকবে সমমূল্যের বই ও সার্টিফিকেট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ