বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


পাপের অনুশোচনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তালহা তোফায়েল: কোনো ব্যক্তি পাহাড় সমপরিমাণ পাপ করে যদি পাপের জন্য অনুতপ্ত হয়, এই পাপ অথবা গুনাহ নিয়ে শেষ বিচারের দিন তার রবের সামনে দন্ডায়মান হওয়া নিয়ে ভয় করে, তাহলে আল্লাহ তা'আলা সেই ব্যক্তির পাপ সমূহকে মাফ করে দেন।

হাদীসে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে এক লোক ছিলো, যে পাপে নিমজ্জিত হয়ে নিজের উপর সীমালঙ্ঘন করেছিল,নিজের উপর অবিচার করেছিলো; মৃত্যুর পূর্বে তার সন্তানদের ডেকে বললো, হে আমার সন্তানেরা আমি তোমাদের কেমন বাবা? তারা বললো, আপনি আমাদের উত্তম পিতা।

সে বললো, হে আমার সন্তানেরা মৃত্যুর পূর্বে আমি তোমাদের একটা অছিয়ত করছি, তোমরা আমার এই অছিয়তটি রক্ষা করবে তো? তারা বললো হ্যাঁ, অবশ্যই করবো। তিনি বললেন, তোমরা আমার মৃত্যুর পরে আমার দেহটি আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে দেবে অতঃপর সেই ছাই বাতাসে উড়িয়ে দিবে, যাহাতে আল্লাহর সামনে আমার এই পাপগুলো নিয়ে দন্ডায়মান হতে না হয়। অতঃপর তার মৃত্যুর পর সন্তানেরা শত কষ্টের পর বাবার অছিয়ত অনুযায়ী দেহ জ্বালিয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দিলো এবং অছিয়তটি বাস্তবায়ন করলো।

হাদীসের মধ্যে এসেছে, আল্লাহ তা'আলা কিয়ামত দিবসে বাতাসে উড়িয়ে দেয়া ছাইগুলো একত্রিত করবেন। ইন্নাল্লাহা আ-লা কুল্লি শায়'ইন ক্বাদির (কেননা আল্লাহ তায়ালা ত সকল বিষয়ের উপর ক্ষমতাবান)।

অতঃপর আল্লাহ তা'আলা তার সকল অংশকে একত্রিত করে তাকে পুনর্জিবিত করবেন, এবং সে ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ তা'আলা বলবেন, হে আমার বান্দা তুমি এই কাজটি কেন করলে? তুমি কি ধারণা করেছ আমি আবার তোমাকে পুনর্জিবিত করতে পারবো না? এই কথা শুনার পর সে ভয়ের কণ্ঠে বলবে, হে আমার পালন কর্তা, মূলত আমার পাপের বোঝা নিয়ে আপনার সামনে দন্ডায়মান হওয়া আমার কাছে লজ্জিত লাগছিলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলবেন, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম।

প্রিয় পাঠক! পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, আর যে ব্যক্তি তার রবের সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে,এবং নিজেকে গর্হিত কাজ থেকে বিরত রেখেছে, জান্নাত-ই হচ্ছে তার একমাত্র আবাসস্থল।

আল্লামা ইবনুল জাযী রাহিমাহুল্লাহ আরেকটি ঘটনা উল্লেখ করেছেন, এক আল্লাহ ভীরু ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহুর্তে তিনি তার সন্তানকে ডাকলেন এবং সন্তানকে লক্ষ্য করে বললেন, হে আমার আদরের সন্তান, তুমি আমার কথা শুন, আমি যেভাবে যে কাজ করতে বলি, তুমি সেভাবে তা পালন কর। তুমি দড়ি দিয়ে আমার গাড়টিকে বাঁধো, তারপর আমাকে টেনে হেচড়ে শাস্তি দিতে থাকো৷ এবং আমাকে লক্ষ্য করে বলতে থাকো এটাই হচ্ছে তার প্রতিদান যে তার রবের অবাধ্য হচ্ছে।

বাবার কথা মতো ছেলে তাই করল। তখন সে আকাশের দিকে তাকিয়ে বললো, হে আমার রব, হে আমার মুনিব! আমি পাপি আর আপনি দয়ালু, আমি জঘন্য অপরাধী আর আপনি পরম করুণাময় ও অতি দয়ালু, আমি গোলাম আর আপনি মুনিব। আপনি চাইলে এখনি আমার মৃত্যু আসবে, কিন্তু আমি আমার পাপের বোঝা নিয়ে কীভাবে আপনার সামনে দন্ডায়মান হবো?

সুতরাং আমার পাপগুলো আপনি ক্ষমা করে দিন, আপনি ছাড়া আমার আর কোনো আশ্রয়স্