শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইলিয়াস আমিনের ‘মিছে ভূবনে’ মুগ্ধ দর্শক-শ্রোতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: সঙ্গীত মানুষের হৃদয়ের খোরাক। শুদ্ধ পথের দিশারি। সুস্থ সংস্কৃতি মানুষকে টেনে নেয় সত্যের পথে, মনে করিয়ে দেয় পরকালের কথা। জনপ্রিয় নাশিদ শিল্পী ইলিয়াস আমিনের ‘মিছে ভূবন’ এমনই এক নাশিদ। মিছে ভূবনের মায়াবী সুর যেন নশ্বর এ পৃথিবীর মায়া ভুলিয়ে মানুষকে স্মরণ করিয়ে দেয়, ‘মিছে এই ভূবনে নই তো আমি চিরজীবি, চিরতরে যেতে হবে ছেড়ে ভাবনা দুনিয়াবী। চাদের আলো আর মৃদু বাতাস বইবে ঠিকই জানি, নিভে যাবে জীবনের আলো মুছে মায়া প্রীতি।’

মিছে ভূবনের রচয়িতা শারমিন ঋতু। এতে সুর তুলেছেন সাইফুল্লাহ নুর। হলি টিউন স্টুডিওতে রেকর্ড হওয়া জনপ্রিয় এ নাশিদটির সাউন্ড ডিজাইন করেছেন খিজির মুহাম্মদ। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সাঈদ আহমাদ ও মুহাম্মদ বদরুজ্জামান।

নাশিদটির কথামালা ছিল এমন:-

‘মিছে এই ভূবনে নই তো আমি চিরজীবি
চিরতরে যেতে হবে ছেড়ে ভাবনা দুনিয়াবী
চাদের আলো আর মৃদু বাতাস বইবে ঠিকই জানি
নিভে যাবে জীবনের আলো মুছে মায়া প্রীতি।

যদি আমি যাই চলে কোনকিছু না বলে
স্বরনে অশ্রু ফেলবে নাকি যাবে ভূলে
যদি করে থাকি আঘাত পেরোতে চলার পথ
ক্ষমার অতলে রেখ আমার সকল ত্রুটি।

যানি আমি হবো একা পাবোনা কারো দেখা
হৃদয় করিডোরে থাকবে কি ছবি আকা
নিঝুম গোরস্থানে বিদঘুটে কবরে
তোমার দোয়ায় প্রভূ জ্বেলে দিবেন নূরের বাতি’

জানা যায়, শিল্পী ইলিয়াস আমিনের সঙ্গীত অঙ্গনে আসা প্রয়াত সঙ্গীত গুরু মাওলানা আইনুদ্দীন আল আজাদ রহ. এর হাত ধরে। তখন থেকেই কলরবের হয়ে শিশুশিল্পী হিসেবে মঞ্চ মাতাতেন ইলিয়াস। সময়ের ব্যবধানে এখন তিনি কলরবের জনপ্রিয় শিল্পীদের একজন। তার একান্ত চাওয়া, ‘সঙ্গীতের মাধ্যমে মানুষকে চেনাতে চান ইসলামের সৌন্দর্য। সুরের ভূবনে আনতে চান শুদ্ধতার ছোঁয়া। ছড়িয়ে দিতে চান মদিনার অনিন্দ্য প্রেম।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ