শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

হারানো ফলোয়ার ফিরিয়ে দিয়েছে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গতকাল মঙ্গলবার রাতে বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীর ফলোয়ারের সংখ্যা কমে যায়। যাদের ফলোয়ার ছিল কয়েক লাখ, তাদের ফলোয়ার গিয়ে দাঁড়ায় ১০ হাজারের নিচে।

ফলোয়ার হারান ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও। তার শত কোটি ফলোয়ার কমে গিয়ে দাঁড়ায় ৯৯২৩ জনে। অবশেষে হারানো ফলোয়ার ফিরে আসতে শুরু করেছে। ইতিমধ্যে বেশিরভাগ ব্যবহারকারী তার ফেসবুক ফলোয়ার ফিরে পেয়েছেন।

ফলোয়ার হারিয়ে বুধবার সকালে যারা আক্ষেপ করছিলেন, তাদের মুখে এখন হাসি ফুটে উঠেছে।

ফেসবুক বাগ বা ক্রুটির কারণে ব্যবহারকারীরা তাদের ফলোয়ার হারিয়েছিলেন। বিষয়টি নিয়ে কাজ শুরু করে মেটার মালিকানাধীন ফেসবুক। অবশেষে বাগ সারিয়ে ফেলা হয়েছে। ফিরে এসেছে ফেসবুক ব্যবহারকারীদের ফলোয়ার।

ব্যবহারকারীদের ফলোয়ার হঠাৎ কমে যাওয়া এবং ফিরে আসার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ফেসবুক তথা মেটা কিছু জানায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ