শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

বিশ্বে করোনায় আরও ৮০১ মৃত্যু, শনাক্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৭১৮ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ২ লাখ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮০১ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দুইশ’ জন।

বুধবার (১২ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৭৪ লাখ ৩১ হাজার ৪৫৮ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬৩ হাজার ৩৯৮ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০৭ জনের এবং শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪৭ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৭ হাজার ৩১১ জন এবং মৃত ৮৮ জন। ইতালিতে আক্রান্ত ৬৫ হাজার ৯১৭ জন এবং মৃত্যু ৮০ জনের।

গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৪১ হাজার ৪৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। জাপানে মৃত ২৭ জন এবং আক্রান্ত ১৩ হাজার ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৯৪ হাজার ৭৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৮৫ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ