বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এইচএসসি পরীক্ষার রুটিনে পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ৬ নভেম্বর থেকে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। তবে তার আগেই পরীক্ষার রুটিনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আজ বুধবার (১২ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়।

তথ্যমতে, গত ১২ সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। ওই রুটিনের সংস্কৃত প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করে রুটিন সংশোধন করা হয়েছে। আগের রুটিনে সংস্কৃত প্রথমপত্রের পরীক্ষা ২০ নভেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর এবং সংস্কৃত দ্বিতীয়পত্র পরীক্ষা ২১ নভেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর করা হয়েছে।

সংশোধিত রুটিন দেখতে এখানে ক্লিক করুন

আগের রুটিনে একই দিনে সকালে ও বিকেলে এই দুটি পরীক্ষা দেওয়া হয়। সকালে পরীক্ষা দিয়ে বিকেলে আরেক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ তৈরি হবে। সেজন্য সংস্কৃতি বিষয়ের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর শেষ হবে। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ২২ ডিসেম্বর।

রুটিন অনুযায়ী, সকাল শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। আর বিকেল শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ