বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

আমলকেই আমাদের একমাত্র সঙ্গী করা প্রয়োজন: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পৃথিবীতে মানুষ গাড়ি-বাড়ি-নারী বহু কিছুই করে। বহু বিলাসী জীবন যাপন করে। কিন্তু কেউ একথা স্বপ্নেও ভাবেনা যে, একদিন এ সবই আমাকে ছেড়ে যেতে হবে।

শুধু তিন/পাঁচ টুকরাে সাদা কাপড় সাথে নিয়ে পরপারে পাড়ি দিতে হবে। আর যদি কপাল মন্দ হয় তাহলে হয়তাে এটাও মিলবেনা। সবশেষে আমার চিরসাথী হবে এ নশ্বর জীবনের ভাল-মন্দ ক্রিয়া-কর্ম। নবী করীম সা. উম্মতকে এ কথা বুঝাতে গিয়ে বলেছেন- মৃত ব্যক্তিকে নিয়ে যখন কবর অভিমুখে যাত্রা শুরু হয় তখন তিনটি বস্তু তার সঙ্গী হয়, তার সাথে যায়।

এক. তার প্রিয়জন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব।
দুই. তার কিছু মাল, যেমনঃ লাইট, খাট, কফিন, খন্তা ইত্যাদি।

তিন. তার জীবনের ভাল-মন্দ আমল । প্রথম দু'টি বস্তু তাকে কবরস্থ করার পর ফিরে চলে আসে। আর তৃতীয়টি তার সঙ্গী হয়ে চিরদিন তার সাথে থেকে যায় । (বুখারী)

জনৈক কবি যথার্থই বলেছেন
شکریه اسے قبر تک پهنچانے والو شکریه
اب اکیلے هی چلے جائی گے اس منزل هم -
কবর পর্যন্ত পৌছেদাতা গণ, শুকরিয়া তােমাদের
এখান থেকে একাই রওনা হব মােরা মাজিলে মােদের।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ