বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

হেফাজত আমিরের অপারেশন আগামীকাল, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর অপারেশন হবে আগামীকাল। চিকিৎসার জন্য তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন গতকাল রোববার।

আজ সোমবার (১০ অক্টোবর) আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক আওয়ার ইসলামকে জানান, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামীকাল অপারেশন করা হবে। তিনি বর্তমানে ডা. ফরীদ হোসেনের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, কয়েকদিন যাবত পিত্ত থলিতে পাথর সংক্রান্ত রোগে ভুগছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এর আগে ২৯ অক্টোবর দুপুরে পেটে ব্যথা নিয়ে তিনি চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি হোন। হাসপাতালের গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তার শামীম বখশের অধীনে চিকিৎসা করান। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়।

প্রবীণ এই আলেমের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে তার পরিবার বিশেষ দোয়া কামনা করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ