বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

বিশ্বে আরও ১১২৬ মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। এসময়ে এক হাজার ১৬৬ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৫৩ হাজার ১৬৪ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৫৯ হাজার ৩১৭ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৬০ লাখ ৬৩ হাজার ২৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা জার্মানিতে আর দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে জার্মানি, রাশিয়া, ব্রাজিল, স্পেন, ইতালি, ফ্রান্স ও তাইওয়ানের মতো দেশগুলো।

শনিবার (৮ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২২ হাজার ২৬৫ জন এবং মারা গেছেন ১২৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশেটিতে মোট সংক্রমিত ৩ কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ৬৩২ জন এবং মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৫৩৫ জন।

যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে একদিনে মারা গেছেন ২২৯ জন এবং সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৫২৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৮৫ লাখ ২৩ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ১০ লাখ ৮৭ হাজার ৬৫৫ জন।

বৈশ্বিক সংক্রমণের দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬১ হাজার ১২১ জন এবং মারা গেছেন ৫৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৩৫৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৪২২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ