বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি

নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়নে ইভিএমে নির্বাচন করতে চায়: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচন কমিশন বর্তমান সরকারের এজেন্ডা বাস্তবায়নে ইভিএমে নির্বাচন করাতে চায়।

বর্তমান নির্বাচন কমিশনও অতীতের নির্বাচন কমিশনগুলোর অনুসরণ করে সরকারের ইচ্ছা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছে। দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রবল বিরোধীতা সত্ত্বেও ইভিএম ক্রয় করছে। তিনি বলেন, দেশে অর্থনৈতিক সঙ্কট মারাত্মক আকার ধারণ করেছে। এমতাবস্থায় দেশের বিশাল অর্থ ব্যয়ে ইভিএম ক্রয় দূরভিসন্ধি।

আজ বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা এবিএম জাকারিয়া, শিক্ষকনেতা অধ্যাপক নাসির উদ্দিন খান, ইশতিয়াক আলআমিন প্রমুখ।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়ে তা ক্রয়ে মরিয়া হয়ে উঠছে। অবিলম্বে ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আগামীকাল ৮ অক্টোবর ২০২২, শনিবার বেলা ১০টায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (মাল্টিপারপাস হল) কারিকুলাম ২০২৩ ধর্মীয় শিক্ষার অবস্থান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

সভাপতিত্ব করবেন দলের শিক্ষা বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. আ.ফ.ম খালিদ হোসাইন। এছাড়া দেশবরেণ্য বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদগণ বক্তব্য রাখবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ